সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
হোম » বিবিধ » পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিনা, কাজী এনামুল হক, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি সোহেল রানা, নারী নেত্রী মিনারা মাহাবুব, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহাফুজ, ফাহিমা আক্তারসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার, ভুক্তভোগীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবাধিকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৬ ● ৬৪ বার পঠিত
