রবিবার ● ৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময়

হোম » রাজনীতি » গৌরনদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময়
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৯ আগস্ট) বিকেলে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টুর নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।

 

মতবিনিময়ে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক ছাদি মির, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মৃধা, ফারুক সরদার, খলিল মোল্লা, শাহজাহান ফকির, সেন্টু শিকদারসহ আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

সভায় বার্থী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩২ ● ৩৩ বার পঠিত