শনিবার ● ৮ আগস্ট ২০২৬
গৌরনদীতে আগুনে নিঃস্ব নুরু শিকদারের পরিবার
হোম » বরিশাল » গৌরনদীতে আগুনে নিঃস্ব নুরু শিকদারের পরিবার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরু শিকদারের বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ নুরু শিকদারের ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই গ্রামের নুরু শিকদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নুরু শিকদারের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৬ ● ৪৬ বার পঠিত
