শনিবার ● ৮ আগস্ট ২০২৬

কলাপাড়ায় প্রতিবেশীদের হামলায় মা-মেয়ে আহত, পরীক্ষার্থীর আঙুল ভাঙল

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় প্রতিবেশীদের হামলায় মা-মেয়ে আহত, পরীক্ষার্থীর আঙুল ভাঙল
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় প্রতিবেশীদের হামলায় মা-মেয়ে আহত, পরীক্ষার্থীর আঙুল ভাঙল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানা বেগম আহত হয়েছেন। হামলায় এসএসসি পরীক্ষার্থী ফারজানার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৮ আগস্ট) সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মা-মেয়েকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের অভিযোগ, ১১ বছর বয়সী স্কুলছাত্র রবিউলকে ‘মন্দ’ বলার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালো দাগ দেখা দিয়েছে।

 

মায়ের ওপর হামলার ঘটনা দেখে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে ফারজানার ওপরও হামলা করা হয়। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আহতদের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

অভিযোগের বিষয়ে জানতে জামাল হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৬ ● ২৫ বার পঠিত