শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬

এলজিইডির উন্নয়ন কাজে গতি ও মান বাড়ানোর নির্দেশ চিফ হুইপের

হোম » বরগুনা » এলজিইডির উন্নয়ন কাজে গতি ও মান বাড়ানোর নির্দেশ চিফ হুইপের
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


এলজিইডির উন্নয়ন কাজে গতি ও মান বাড়ানোর নির্দেশ চিফ হুইপের

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

বরগুনা-২ আসনের বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় টেকসই অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও মানসম্মত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার চিফ হুইপের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় বরগুনা জেলার এলজিইডির চলমান ও নতুন প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, বামনা উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. রুহুল আমিন শরীফ, বেতাগী উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজীজসহ বিভিন্ন উপজেলার প্রকৌশলীরা।

আলোচনাকালে স্থানীয় সড়ক সংস্কার, ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজগুলো আধুনিক আরসিসি ব্রিজে রূপান্তর এবং গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মণি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজে কোনো ধরনের অবহেলা না করে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।


এসইএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪০ ● ২৩ বার পঠিত