শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬

পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

হোম » পিরোজপুর » পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জেলা প্রশাসন, পিরোজপুর ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণে অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবির।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২১:৪৫ ● ২২ বার পঠিত