বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে

হোম » শিক্ষা » এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা, প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

 

এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে আগের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৬ ● ২৫ বার পঠিত