বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
মাইনুল সভাপতি, ফয়সাল সম্পাদক তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন
হোম » শিক্ষা » মাইনুল সভাপতি, ফয়সাল সম্পাদক তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রায় এক যুগ পর গঠিত এ কমিটিতে ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম সভাপতি এবং খোট্টারচর বড়অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়সাল আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঘোষিত কমিটির নির্বাহী সভাপতি হয়েছেন আলতাফ হোসেন মোবারক। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাকির মল্লিক, মো. মোশারফ হোসেন ও রুশিয়া বেগম। সহসভাপতি হয়েছেন মো. নুরুল হক, এটিএম হারুনুর রশীদ, মো. মতিউর রহমান, মোসা. আফরোজা ও চানচান।
এ ছাড়া মো. আল আমিন নির্বাহী সম্পাদক, মো. সাইফুর রহমান ও চন্দ্রিমা রানী সিনিয়র যুগ্ম সম্পাদক, মো. মিজানুর রহমান, মো. সোহাগ ও মোসা. রুনা যুগ্ম সম্পাদক, মো. হারুনুর রশিদ, মো. আল আমিন ও মোসা. সুরাইয়া সহসম্পাদক, মো. মামুন মোল্লা সাংগঠনিক সম্পাদক এবং মো. খালিদ রাজু সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সুলতানা রাজিয়া (মহিলা সম্পাদক), মোসা. নাজমা (সহ-মহিলা সম্পাদক), অহিদুজ্জামান (অর্থ সম্পাদক), মো. মোয়াজ্জেম (সহ-অর্থ সম্পাদক), মো. নাজমুল হাসান (দপ্তর সম্পাদক), বিনয় কৃষ্ণ ঢালী (শিক্ষাবিষয়ক সম্পাদক), মো. কামরুল ইসলাম (সাহিত্যবিষয়ক সম্পাদক), মো. আব্দুস সালাম (ধর্মবিষয়ক সম্পাদক), মো. নজরুল ইসলাম (সংস্কৃতি ও বিনোদনবিষয়ক সম্পাদক), মো. হেমায়েত হোসেন (যোগাযোগবিষয়ক সম্পাদক), আসমা বেগম (সমাজকল্যাণবিষয়ক সম্পাদক) এবং সুকুমার চন্দ্র বেপারী (প্রচার সম্পাদক)।
এ ছাড়া মো. এনামুল, কামরুল আহসান, মাঞ্জুরুল রিপন, আবুল হাসান, ইমরান মামুন, মনজুর রহমান, মানসুর রহমান, ছগির হোসেন, শহিদুল ইসলাম জুয়েল, খলিলুর রহমান, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও কামাল হোসেনকে বিভিন্ন বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর হোসেন ও বিনয় কুমারকে সদস্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩১ ● ২১ বার পঠিত
