বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » গলাচিপায় ৬০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ মো. দুলাল ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডে গলাচিপা লঞ্চঘাটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের (স্কুলসংলগ্ন) বাসিন্দা। তার বাবার নাম কুদ্দুস ফকির।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৪:১৬ ● ২৬ বার পঠিত
