বুধবার ● ৫ আগস্ট ২০২৬

৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন: অধ্যক্ষ ইউনুস শরীফ

হোম » ভোলা » ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন: অধ্যক্ষ ইউনুস শরীফ
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন: অধ্যক্ষ ইউনুস শরীফ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

‘জুলাই চেতনায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে দিবসটি উপলক্ষে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ বলেন, দীর্ঘদিন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের কারণেই ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়। তিনি বলেন, এ গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে উজ্জীবিত করেছে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ চেতনা ভবিষ্যতের প্রেরণা হিসেবে কাজ করবে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ হয়ে আধুনিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক সালাউদ্দিন সুমন, নিজাম উদ্দিন, বরকত উল্লাহ, কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. অলিউল্লাহ সিকদার।

 

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষার্থী নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:২২ ● ১১ বার পঠিত