বুধবার ● ৫ আগস্ট ২০২৬

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা গৌরনদীতে

হোম » বরিশাল » জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা গৌরনদীতে
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


 

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা গৌরনদীতে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার আলী শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ শরীফ।

 

এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, সদস্যসচিব গোলাম মাহতাব সরদার, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হিরা রহমান সাদ্দাম।

 

আলোচনা সভায় শহীদ ইমরানের পরিবারের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, শহীদ জামালের পরিবারের পক্ষে মো. রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা কামরুল হাসান জয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গোলাম মোর্শেদ হাসান বক্তব্য দেন।

 

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাইযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিরা জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৫১ ● ১৩ বার পঠিত