বুধবার ● ৫ আগস্ট ২০২৬

নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হোম » ঝালকাঠী » নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার ● ৫ আগস্ট ২০২৬


নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভাসাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন এবং নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনু।

 

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের বোন সুমা আক্তার এবং পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ।

 

বক্তারা বলেন, গুম, খুন ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার থেকে মুক্তি এসেছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বাস্তবভিত্তিক কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ থেকে বিচ্যুত হলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪:০০:৪৬ ● ২৪ বার পঠিত