সোমবার ● ৩ আগস্ট ২০২৬
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কাউখালীর মাদককারবারি গ্রেপ্তার
হোম » পিরোজপুর » পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কাউখালীর মাদককারবারি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউখালী উপজেলার মো. হাইউল হক (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাইউল হক কাউখালী উপজেলার জিবগা সাতুরিয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পরিদর্শক মো. মোস্তফার নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) আশিক ও উপপরিদর্শক (এসআই) মোস্তফার অংশগ্রহণে পরিচালিত অভিযানে হাইউল হকের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৫:৫৬:১৮ ● ২৯ বার পঠিত
