বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

গৌরনদীতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালিত

হোম » বরিশাল » গৌরনদীতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালিত
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

গৌরনদীতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাটাজোর এলাকায় এ কর্মসূচির আওতায় খাল, সড়ক ও বাজারসংলগ্ন স্থান থেকে আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকরা জানান, পুনঃখনন করা খাল পরিদর্শন ও সেখানে বৃক্ষরোপণের উদ্যোগের ধারাবাহিকতায় খাল, সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান আকবারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য গৌরনদী গড়ে তোলা সম্ভব।’

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৫২ ● ৩৪ বার পঠিত