বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীন ও প্রয়াত দলিল লেখকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমবায় সমিতি লিমিটেড ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম, দলিল লেখক সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, সমিতির সদস্য এবং উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রয়াত সাব-রেজিস্ট্রার রেহেনা পারভীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম। পরে রেহেনা পারভীন এবং প্রয়াত দলিল লেখক গাজী মো. শাহজাহান, আব্দুল জব্বার হাওলাদার, আব্দুল মালেক ও আব্দুর রহিম জসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মুছা বিশ্বাস।

 

প্রসঙ্গত, রেহেনা পারভীন ২০২১ সালের ২৮ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৩ মার্চ পর্যন্ত কলাপাড়ায় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। ২০২৬ সালের ১০ জুলাই দিবাগত রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২২ ● ৩০ বার পঠিত