মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন

হোম » খুলনা » কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন

 

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলসংগীত, নৃত্য, রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। সভায় বক্তব্য দেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু এবং শিক্ষার্থী তাবাসসুম ও মেহেদী হাসান।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৩ ● ১৩৮ বার পঠিত