শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬

নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে আর্থিক সহায়তা করলেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন

হোম » ঝালকাঠী » নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে আর্থিক সহায়তা করলেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন
শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬


 

নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে আর্থিক সহায়তা করলেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে অসচ্ছল দলীয় কর্মীকে স্বাবলম্বী করতে চায়ের দোকান স্থাপনের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।

 

বৃহস্পতিবার রাত ৮টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় তিনি নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক ইউনিয়ন সভাপতির হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন। লাভ শেয়ার বিডির সৌজন্যে এ সহায়তা দেওয়া হয়। অনুদানপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. কামরুল ইসলাম।

 

সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, ব্যারিস্টার জাকারিয়া রহমান, সাবেক পৌর মেয়র মুজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং সদস্য সচিব সাঈদুল কবির রানা।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, দলের ত্যাগী ও অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। কর্মীদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু অনুদান নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

এদিকে, একই দিন বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবে লাভ শেয়ার বিডির উদ্যোগে সাংবাদিক বিথি শর্মা বণিকের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০:০০:২১ ● ২২ বার পঠিত