বুধবার ● ১৫ জুলাই ২০২৬

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে।

 

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পটুয়াখালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাকসুদ আহমেদ বাইজিদ পান্না (পান্না মিয়া), পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট ২৫টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

 

আয়োজকরা জানান, ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৮ ● ২০ বার পঠিত