বুধবার ● ১৫ জুলাই ২০২৬

গলাচিপায় পলাতক মাদক মামলার আসামি আনিস খান গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় পলাতক মাদক মামলার আসামি আনিস খান গ্রেপ্তার
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

গলাচিপায় পলাতক মাদক মামলার আসামি আনিস খান গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা ও মাদক মামলার আসামি মো. আনিস খান (৪৫)কে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, আনিস খান গলাচিপা উপজেলার কালিকাপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত সাহাবুদ্দিন খানের ছেলে। তিনি একটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মাদক মামলার পলাতক আসামি মো. আনিস খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:২০:৫৩ ● ২৩ বার পঠিত