বুধবার ● ১৫ জুলাই ২০২৬

গলাচিপা-দশমিনার পরিবহন সমস্যা সমাধানে বৈঠকের উদ্যোগের কথা জানালেন নুর

হোম » পটুয়াখালী » গলাচিপা-দশমিনার পরিবহন সমস্যা সমাধানে বৈঠকের উদ্যোগের কথা জানালেন নুর
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

সংসদ সদস্য নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

গলাচিপা-দশমিনা সড়কে পরিবহনসংক্রান্ত সমস্যা নিরসনে জেলা প্রশাসন, দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবহন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। একই সঙ্গে সাম্প্রতিক অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক নুর এ তথ্য জানান।

 

স্ট্যাটাসে তিনি বলেন, গলাচিপা-দশমিনার পরিবহনসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর উদ্বেগের বিষয়টি তার নজরে এসেছে। বিষয়টি সমাধানে জেলা প্রশাসক, গলাচিপা ও দশমিনা উপজেলার ইউএনও, পরিবহন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

এ ছাড়া তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনের অতিবৃষ্টি, ঝড় ও বন্যায় তার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার বিশেষ প্রতিনিধি আবু নাঈমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ৬:২৪:৫২ ● ২২ বার পঠিত