বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬

উপকূলে টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য; ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

হোম » পটুয়াখালী » উপকূলে টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য; ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


উপকূলে টানা বৃষ্টি, বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য; ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় অঞ্চলে টানা ছয় দিন ধরে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতবুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালী জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। অব্যাহত বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যচাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। একই সঙ্গে কাজ হারিয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় আজও ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, ভারী বৃষ্টিতে গ্রামের মাছের ঘের, পুকুর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে সাগর উত্তাল থাকায় কোনো মাছধরা ট্রলার সাগরে যেতে পারছে না। বহু ট্রলার ও জেলে এখনো সাগরে রয়েছে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৪:৪০ ● ১৫ বার পঠিত