বুধবার ● ৮ জুলাই ২০২৬

বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অবরুদ্ধ, কার্যালয় ছাড়লেন বিক্ষোভের মুখে

হোম » সর্বশেষ » বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অবরুদ্ধ, কার্যালয় ছাড়লেন বিক্ষোভের মুখে
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অবরুদ্ধ, বিক্ষোভের মুখে কার্যালয় ছাড়েন

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনিরুজ্জামানকে ঘিরে বিক্ষোভ করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক। বুধবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের অভিযোগের মুখে তিনি কার্যালয় ত্যাগ করেন।

 

বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, ডা. মনিরুজ্জামান বিগত সরকারের আমলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তৎকালীন প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় তিনি শান্তি সমাবেশসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেন এবং আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রমে বাধা দেন। এসব অভিযোগের কারণে তাকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে মেনে নেওয়া হবে না বলে তারা জানান।

 

তবে ডা. মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তার ভাষ্য, সাবেক সরকারের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে বাধ্য হয়েছেন।

 

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে একটি পক্ষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

উল্লেখ্য, আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ ও ডা. মনিরুজ্জামানের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৬ ● ৭ বার পঠিত