বুধবার ● ৮ জুলাই ২০২৬

চরফ্যাশনে আলিম পরীক্ষায় অসদুপায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

হোম » শিক্ষা » চরফ্যাশনে আলিম পরীক্ষায় অসদুপায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার
বুধবার ● ৮ জুলাই ২০২৬


 

চরফ্যাশনে আলিম পরীক্ষায় অসদুপায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার চরফ্যাশন মাদ্রাসা কেন্দ্রের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

বহিষ্কৃত পরীক্ষার্থীরা চরফ্যাশন আলিয়া মাদ্রাসা, ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসা, চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসা এবং দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী। তাদের রোল নম্বর যথাক্রমে ১৪৮৮৮৮, ১৪৯২৮০, ১৪৮৯৪৫ এবং ১৪৮৭৫৬।

 

কেন্দ্র সচিব মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশে অসদুপায় অবলম্বনের দায়ে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১৬ ● ২১ বার পঠিত