সোমবার ● ৬ জুলাই ২০২৬

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হোম » ভোলা » তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তজুমদ্দিনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি মো. হাসান সাফা পিন্টু।

এ সময় বক্তব্য দেন তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক মীর সাইদুল হক মুরাদ, সুফলভোগী জামালউদ্দিন ও কুলসুম বেগম মিতু।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, পল্লীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ মাঠ সহকারী হিসেবে ফরিদউদ্দিন ফকির এবং শ্রেষ্ঠ ম্যানেজার হিসেবে মো. নোমানকে পুরস্কৃত করা হয়।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:১২ ● ১৩ বার পঠিত