সোমবার ● ৬ জুলাই ২০২৬
বরিশালে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজন আটক
হোম » বরিশাল » বরিশালে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আটক মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে একটি কথিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় ইভটিজিং, মাদক কারবার, চুরি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করা হয়েছে। তারা কিশোর গ্যাং দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ও তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আটক মাহমুদুর রহমান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১:৩৪:৪১ ● ১২ বার পঠিত
