শনিবার ● ৪ জুলাই ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বার্থী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা
হোম » বরিশাল » শিক্ষার মানোন্নয়নে বার্থী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাসির উদ্দিন।
সভায় বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাসের হার বৃদ্ধির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বার্থী ডিগ্রি কলেজকে উপজেলার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, সমাজসেবক হাবিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ মাঝি এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান, কাজী আসাদুজ্জামান, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, অখিল চন্দ্র দাস, মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক এস. এম. মোশারফ হোসেন, মোস্তফা হাওলাদার, মোল্লা ফারুক হাসান, নাঈমুল ইসলাম, প্রভাষক জহিরুল ইসলাম দোলন, এ. জেড. এম. জাকারিয়া ইসলাম, সহকারী শিক্ষক এইচ. এম. ইলিয়াস, ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুবউদ্দিন, বিএম ইউনুস আলী, সমাজসেবক জহিরুল ইসলাম ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৪ ● ২৫ বার পঠিত
