শুক্রবার ● ৩ জুলাই ২০২৬
গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ, সদস্য সচিব মাহবুব
হোম » গণমাধ্যম » গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ, সদস্য সচিব মাহবুব

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) এবং সদস্য সচিব হয়েছেন হাসান মাহবুব (সংবাদ)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা) ও সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার)।
বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় চলতি জুলাই মাসের ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:০০ ● ১০২ বার পঠিত
