রবিবার ● ২৮ জুন ২০২৬
আমতলীতে ফল মেলার উদ্বোধন
হোম » বরগুনা » আমতলীতে ফল মেলার উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার এবং সাংবাদিক রিপন মুন্সিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারির স্টলে দেশীয় ও বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
আয়োজকরা জানান, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৫ ● ১৮ বার পঠিত
