মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
হোম » শিক্ষা » পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হবে। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং কলেজ জীবনের স্মৃতিচারণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:২০:১৫ ● ১৬ বার পঠিত
