মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
কলাপাড়ায় ৩৪ কিশোরীর মাঝে হাস-মুরগি বিতরণ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৩৪ কিশোরীর মাঝে হাস-মুরগি বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৩৪ জন স্বপ্ন সারথি কিশোরীর মাঝে হাস-মুরগি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে হাস-মুরগির খাবার বাবদ প্রত্যেককে ২৮০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কলাপাড়া ব্র্যাক অফিসে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী+) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ শেষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মীর সোহেল, ব্র্যাক প্রগতি এরিয়া ম্যানেজার মো. রিয়াজ নাহিদ সোহাগ, ব্র্যাক দাবী শাখা ব্যবস্থাপক এম এ হান্নান এবং সেলপ অফিসার রিপন চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
ব্র্যাক দাবী শাখা ব্যবস্থাপক এম এ হান্নান জানান, লেখাপড়ার পাশাপাশি বাড়িতে বসে আয় করার সুযোগ তৈরির লক্ষ্যে আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণের মাধ্যমে ১০ জনকে ২০টি করে হাস এবং ২৪ জনকে ২০টি করে মুরগি বিতরণ করা হয়েছে। পাশাপাশি এসব হাস-মুরগির খাবার বাবদ প্রত্যেককে ২৮০০ টাকা করে নগদ অর্থও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৪৭ ● ১৪ বার পঠিত
