সোমবার ● ২২ জুন ২০২৬

বাউফলে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

হোম » পটুয়াখালী » বাউফলে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
সোমবার ● ২২ জুন ২০২৬


বাউফলে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওসমান গনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওসমান গনিকে তার মা-বাবা চিকিৎসার জন্য বরিশাল যাওয়ার আগে নানা বাড়িতে রেখে যান। ওই দিন দুপুর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের মৃধা বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩২:২৬ ● ২৭ বার পঠিত