রবিবার ● ২১ জুন ২০২৬
পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
হোম » পিরোজপুর » পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের হায়দার ব্যাপারীর ছেলে আরিফুল হক (১৪) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোন লোক না থাকায় আশরাফুল কে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং সেখানে বসে তাকে ধর্ষণ করে। শনিবার (২০ জুন) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনার পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেয়া যাবে।
এ ব্যপারে নাজিরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ২১:১১:৪৮ ● ১৭ বার পঠিত
