শুক্রবার ● ১৯ জুন ২০২৬

গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হোম » খেলা » গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ গফুর, মোঃ হারুন অর রশিদ হাওলাদার এবং মোঃ চুন্নু সরদার।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ স্বপন সরদার, মোঃ ফারুক সরদার, প্রবাসী বিএনপি নেতা সর্দার মোহাম্মদ, মিজান হাওলাদার, সমীর সরকার, ছাত্রদল নেতা আলী আকবর ও আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও এলাকার যুবসমাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, মরহুম অনিমের স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার একাধিক দল অংশ নিচ্ছে।

উদ্বোধন শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৪ ● ৩৭ বার পঠিত