মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে মির্জাগঞ্জে ভালো লেনদেন ও নিজ জমিতে উচ্চ ফলনশীল ফসল আবাদে সফলতার স্বীকৃতিস্বরূপ মোছাঃ নাছিমা বেগম নামে এক সদস্যাকে বিনামূল্যে একটি পাওয়ার টিলার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ব্র্যাক কার্যালয়ে ঝালকাঠি রিজিয়নের আওতাধীন এ পাওয়ার টিলার হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (ঝালকাঠি রিজিয়ন) বিশ্বজিৎ চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ শহিদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) ক্লাস্টার ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম এবং মির্জাগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ চন্দ্র বেপারী।

এছাড়া স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান বাঁধন ও উত্তম গোলদারসহ ব্র্যাকের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি সফল সদস্যদের উৎপাদনশীল কাজে উৎসাহ দিতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। মোছাঃ নাছিমা বেগমকে সেরা সদস্য হিসেবে নির্বাচন করে এ পাওয়ার টিলার প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:১৯ ● ২৯ বার পঠিত