সোমবার ● ১৫ জুন ২০২৬

মাদকবিরোধী সাফল্যে মেহেন্দিগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ, ওসিকে ক্রেস্ট প্রদান

হোম » বরিশাল » মাদকবিরোধী সাফল্যে মেহেন্দিগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ, ওসিকে ক্রেস্ট প্রদান
সোমবার ● ১৫ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ, ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

মাদক নির্মূল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সার্বিক পুলিশি কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ মে ২০২৬ মাসের সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত হয়েছে মেহেন্দিগঞ্জ থানা।

এ অর্জনের স্বীকৃতিস্বরূপ সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশালের পুলিশ সুপার মো. এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, পিপিএম, মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিনের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক পুলিশি কার্যক্রমে সন্তোষজনক সাফল্যের জন্য মেহেন্দিগঞ্জ থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ স্বীকৃতিতে মেহেন্দিগঞ্জ থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪১ ● ২৩ বার পঠিত