সোমবার ● ১৫ জুন ২০২৬

বরগুনায় মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর অবস্থান

হোম » বরগুনা » বরগুনায় মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর অবস্থান
সোমবার ● ১৫ জুন ২০২৬


বরগুনায় মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর অবস্থান

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। মাদক ব্যবহারের ফলে যুব সমাজ ধবংস হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে কোনো ছাত্র-ছাত্রী যেন শহরে বের না হয়, সেজন্য অভিভাবকদের পারিবারিক ভাবে তদারকি করার অনুরোধ জানান। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট নূরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, মাদকে যুব সমাজ থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়েছে। যা ক্যান্সারের চেয়েও ভয়াবহ। সন্ধ্যার পরে শিক্ষার্থীদের বই নিয়ে টেবিলে বসার কথা। এখনকার শিক্ষার্থীরা পড়ার টেবিলে না বসে বিভিন্ন স্থানে আড্ডা দেয়। জড়িয়ে যায় মাদকের সঙ্গে। এ জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্ব রয়েছে। তাদের সন্তান সন্ধ্যার পরে কোথায় যায় কী করে তারা যদি তদারকি না করে প্রশাসনের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। প্রশাসনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন মাদক কারবারি, সেবনকারীদের আটক করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত মাদক কারবারিদের আটক করছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১০:৩৮:১৮ ● ৩৫ বার পঠিত