রবিবার ● ১৪ জুন ২০২৬

পটুয়াখালীতে কালবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে কালবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
রবিবার ● ১৪ জুন ২০২৬


পটুয়াখালীতে কালবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন-সমৃদ্ধির অঙ্গীকারে ক্রেডিট ইউনিয়ন ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)’ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আগাষ্টিন-লায়লা-নরেশ-জিল্লুর পরিষদ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কালব (ঘ) অঞ্চলের পটুয়াখালী-বরগুনার নিয়মিত ক্রেডিট ইউনিয়নের আয়োজনে রবিবার (১৪ জুন) বিকেলে পটুয়াখালীর মল্লিক পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের মালা ও ফুল দিয়ে বরণ করে নেন সমবায়ীরা।

কালবের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক মো. আবদুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন।

সমবায়ী নেতা মো. বশির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, সেক্রেটারি নরেশ চন্দ্র বিশ্বাস, ট্রেজারার মো. জিল্লুর রহমান, কালবের সাবেক ট্রেজারার ও সমবায়ী নেতা গৌতম দেবনাথ, কালবের ‘ঘ’ অঞ্চলের সাবেক পরিচালক মো. শহীদুল ইসলাম ফয়সাল, মো. আবদুর রাজ্জাক, মনিকা মুন্সী, বিভিন্ন উপজেলার সমবায়ী মো. শাহিন, কাজী আনোয়ার হোসেন, মো. বশির উদ্দিন ও মো. জসিম উদ্দিন মুন্সীসহ পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:৩২ ● ২৯ বার পঠিত