রবিবার ● ১৪ জুন ২০২৬
মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
হোম » খুলনা » মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। ‘মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার করি’-এই স্লোগানকে সামনে রেখে দুই ইউনিয়নের দুই শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
রোববার বেলা ১১টায় উপজেলার স্লুইসগেট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে লিটু শিকদার ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এর ফলে উঠতি বয়সী অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার এবং পঞ্চকরণ ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৩২ ● ১৩ বার পঠিত
