শনিবার ● ১৩ জুন ২০২৬
বাসাসের জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
হোম » গণমাধ্যম » বাসাসের জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)–এর কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা শনিবার (১৩ জুন) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)–এর উদ্যোগে ঢাকা সিটি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোবিন্দ লাল দাস। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী। এ সময় জাতীয় ও বিভিন্ন জেলার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জানানো হয়, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় জাতীয় কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
সভা শেষে সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৪ ● ১২১ বার পঠিত
