শুক্রবার ● ১২ জুন ২০২৬

বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা

হোম » খেলা » বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল নগরীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দলের সমর্থকেরা নিজ নিজ দলের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন বিশ্বকাপে সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

শুক্রবার নগরীর বেলস পার্কে বিকেল ৩টায় আর্জেন্টিনা এবং বিকেল ৪টায় ব্রাজিল সমর্থকদের পৃথক দুটি আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই দলের সমর্থকেরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

 

আর্জেন্টিনা সমর্থকেরা দাবি করেন, গতবারের মতো এবারও বিশ্বকাপ শিরোপা তাদের দলই ধরে রাখবে। তাদের মতে, ব্রাজিলের শিরোপা জয়ের আশা বাস্তবে রূপ নেবে না।

 

অন্যদিকে ব্রাজিল সমর্থকদের ভাষ্য, এবার বিশ্বকাপ জয়ে তাদের দল অন্যতম শক্তিশালী দাবিদার। তারা আর্জেন্টিনার সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে নানা সমালোচনাও করেন এবং নিজেদের দলকে শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেন।

 

দুই আয়োজনেই পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়। সেখানে ফুটবল ও বিশ্বকাপভিত্তিক বিভিন্ন গান পরিবেশন করা হয়। সমর্থকেরা নিজ নিজ দলের বড় বড় পতাকা নিয়ে অংশ নেন।

 

পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক দুটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বেলস পার্কে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৮ ● ২৪ বার পঠিত