শুক্রবার ● ৫ জুন ২০২৬

দুমকিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হোম » পটুয়াখালী » দুমকিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শুক্রবার ● ৫ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত মজিবর সরদার ওই এলাকার মৃত আয়নাল সরদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় গরু আনতে বাড়ির বাইরে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের বাম পাশের একাংশ ঝলসে গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের আপত্তির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪১ ● ২৬ বার পঠিত