শুক্রবার ● ৫ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান
হোম » কুয়াকাটা » বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
’পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য। এসব বর্জ্য শুধু সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে না, বরং সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠছে।’ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযানে এমনসব মন্তব্য করেছেন অংশগ্রহণকারীরা। ওই কর্মসূচীতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে সৈকতের ২ কিলোমিটার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের মাঝে সচেতনতা প্রচারনা চালানো হয়েছে।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২৭:১৬ ● ১৯ বার পঠিত
