শুক্রবার ● ৫ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » বিশ্ব পরিবেশ দিবসে কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘পায়রা’-তে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, আভাস, একশনএইড বাংলাদেশ, গুড নেইবারস বাংলাদেশ, ফ্রেন্ডশিপ, ওয়ার্ল্ড কনসার্ন এবং জাগোনারী এর সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী কে এম সাইদুর রহমান, মনিরুল ইসলাম ও জেমস রাজিব বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং উন্নয়ন ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৫১ ● ২৪ বার পঠিত
