বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬

মোংলায় ভুয়া র‌্যাব সদস্য আটক

হোম » খুলনা » মোংলায় ভুয়া র‌্যাব সদস্য আটক
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬


মোংলায় ভুয়া র‌্যাব সদস্যকে আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের  মোংলা থেকে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা( ইপিজেড)  থেকে তাকে আটক করা হয় ।

মোংলা থানার পুলিশের উপপরিদর্শক এস আই ইমামুল জানান, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডএ প্রবেশ করে আবুল হাসান (৩৫) এক যুবক। সেখানে জিমলাইট নামক একটি কারখানায় গেলে তারা ওই যুবকের আইডি কার্ড দেখতে চান। তার দেখানো আইডি কার্ড টিতে র‌্যাব  সদস্য লেখা ছিলো। তার পর বিষয়টি সন্দেহ হলে জিমলাইট কারখানা কতৃপক্ষ এনএসআই সদস্যদের খবর দেন।

এনএসআইয়ের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানতে পারেন ওই ব্যাক্তি র‌্যাব সদস্য নন। পরে জিমলাইট কারখানা কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া আইডি কার্ডসহ তাকে আটক করে।

আটককৃত আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের পুত্র। পেশায় একজন ইপিজেড শ্রমিক । মুলত ওই কার্ডটি তৈরি করে বিভিন্ন জায়গা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে আবুল হাসান।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৪৮ ● ২০ বার পঠিত