বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
হোম » পটুয়াখালী » গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের উলানিয়া বাজার এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উলানিয়া বাজার-এর উত্তর পার্শ্বে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলী আকবর (৬)। তিনি তরিকুল ইসলাম-এর সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলী আকবর অন্যান্য শিশুদের সঙ্গে খালপাড়ে খেলছিল। কিছু সময় পর অন্য শিশুরা ঘরে ফিরে গেলেও তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার ফুফাত ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শিশুটির বাবা তরিকুল ইসলাম প্রায় ৭ বছর ধরে ভাঙাড়ির ব্যবসার সঙ্গে জড়িত এবং পরিবারটি উলানিয়া হাট-সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫২:০২ ● ১৪৩ বার পঠিত
