শনিবার ● ৩০ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া

হোম » রাজনীতি » শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া
শনিবার ● ৩০ মে ২০২৬


 

শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে শহরের বড়বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

 

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

 

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুর ইসলাম তৌফিক, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবীর দরা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, শেখ হাসিবুর রহমান হাসিব, আজিজুর রহমান বেনোসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪২ ● ৩২ বার পঠিত