শুক্রবার ● ২৯ মে ২০২৬

মোংলায় খালেদা জিয়ার পক্ষে ৯ গরু কোরবানি, দুস্থদের মাঝে মাংস বিতরণ

হোম » খুলনা » মোংলায় খালেদা জিয়ার পক্ষে ৯ গরু কোরবানি, দুস্থদের মাঝে মাংস বিতরণ
শুক্রবার ● ২৯ মে ২০২৬


মোংলায় খালেদা জিয়ার পক্ষে ৯ গরু কোরবানি, দুস্থদের মাঝে মাংস বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে ৯টি গরু কোরবানি দিয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) মোংলা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে এসব গরু কোরবানি দেওয়া হয়। পরে প্রতিটি ওয়ার্ডের নিম্নআয়ের পরিবার ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেন স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ থেকে যাতে কোনো দরিদ্র মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মোংলা পৌর বিএনপির সভাপতি ও আয়োজক মো. জুলফিকার আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে অনেক মানুষ কোরবানির মাংস থেকে বঞ্চিত হন। তাই আমার ব্যক্তিগত অর্থায়নে ৯টি ওয়ার্ডে ৯টি গরু কোরবানি দিয়ে মাংস বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগে মোংলার অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৫৬ ● ৩৮ বার পঠিত