বুধবার ● ২৭ মে ২০২৬
কুয়াকাটায় ঈদুল আযহার ছুটিকালে ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাবার সরবরাহ কার্যক্রম
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ঈদুল আযহার ছুটিকালে ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাবার সরবরাহ কার্যক্রম

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় ঈদুল আযহার ছুটিকালে ক্ষুধার্ত প্রাণীদের জন্য বিশেষ খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার (২৭ মে) বিকেল থেকে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান করা প্রাণীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের উপস্থিতিতে কুকুরসহ ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যক্রমটি ঈদুল আযহার ছুটিকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে খাদ্য সংকটে থাকা প্রাণীগুলো যাতে জনসাধারণ ও কুয়াকাটায় আগত পর্যটকদের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয়, তা নিশ্চিত করা হবে।
‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮:০৭:১৪ ● ৩১ বার পঠিত
