বুধবার ● ২৭ মে ২০২৬

মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

হোম » লিড নিউজ » মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বুধবার ● ২৭ মে ২০২৬


 

মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সাগরকন্যা প্রতিবেদক, মেহেিন্দিগঞ্জ (বরিশাল)

পবিত্র ঈদুল আযহার একদিন আগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে শুরু হওয়া তীব্র ঝড় ও বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে এবং রাস্তাঘাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়।

 

পৌরসভাসহ উপজেলার একাধিক এলাকায় বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে পড়ায় বড় ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের একদিন আগে এমন ঝড়োবৃষ্টি জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। ঈদ উপলক্ষে কেনাকাটার ব্যস্ততার মধ্যে হঠাৎ এই দুর্যোগে সাধারণ মানুষ বিপাকে পড়ে। পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড ও সাইনবোর্ড ভেঙে পড়ে এবং কিছু ঘরের টিনের চাল উড়ে যায়। কয়েকটি সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচলও ব্যাহত হয়।

 

ঝড় শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে কাদা-মাটি জমে একাকার হয়ে যাওয়ায় ঈদের বাজার করতে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা আরও দুর্ভোগের মুখে পড়েন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১৩ ● ২৯ বার পঠিত