সোমবার ● ২৫ মে ২০২৬
দশমিনায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ
হোম » পটুয়াখালী » দশমিনায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দেওয়ার লক্ষ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলা-এ ৩ হাজার ৯৮৫ জন দরিদ্র, অসহায় ও নিম্নবিত্ত পিছিয়ে পড়া পরিবারের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হক, রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবু প্রকাশ চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুবেল হোসেনসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হক বলেন, প্রতি পরিবারে ১০ কেজি হারে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে। বিতরণে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৪ ● ৩৫ বার পঠিত
